চাঁদা আদায়কালে গোয়েন্দা পুলিশ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার ডুমুরিয়া উপজেলার বরুণা বাজারে জেলা গোয়েন্দা পুলিশের সদস্য আনোয়ার হোসেন চিংড়ি ডিপো থেকে চাঁদা আদায়কালে গত বুধবার সন্ধ্যায় জনতার হাতে ধরা পড়েন। এ ঘটনায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।ডুমুরিয়ার রঘুনাথপুর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে বরুণা বাজারে গিয়ে জনরোষ থেকে আনোয়ারকে উদ্ধার করে ক্যাম্পে আনি।’ খুলনার পুলিশ সুপার তানভীর হায়দার চৌধুরী বলেন, আনোয়ারের বিরুদ্ধে টাকা চাওয়ার ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।