চাঁদা আদায়ের সময় আনসার সদস্যকে পিটুনি
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন দোকানে চাঁদা আদায়কালে কামরুল হাসান নামের এক আনসার সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত সোমবার সন্ধ্যায় বোয়ালখালী নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
কামরুল হাসান উপজেলার জামতলী ৩১ আনসার ব্যাটালিয়নের সৈনিক। তাঁর নম্বর ১৯১৫৬৪৫। পুলিশ পরে তাঁকে ওই ব্যাটালিয়নের কোম্পানি অধিনায়কের জিমঞ্চায় দেয়। এ ঘটনায় পুলিশ দীঘিনালা থানায় জিডি করেছে।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, কামরুল কয়েক দিন ধরে গোয়েন্দা সংস্থার লোক পরিচয় দিয়ে বোয়ালখালী নতুন বাজার ও আশপাশের এলাকায় বিভিন্ন ব্যবসায়ীকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছিলেন। সোমবার সন্ধ্যায় বোয়ালখালী নতুন বাজারের ব্যবসায়ী সীতারাম কর, আশীষ দে ও মো. ছিদ্দিকসহ কয়েকজন ব্যবসায়ীর কাছ থেকে তিনি চাঁদা আদায় করেন। একপর্যায়ে স্থানীয় লোকজন তাঁকে আটক করে গণপিটুনি দেয়। পরে তাঁকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কামরুলকে জামতলী ৩১ আনসার ব্যাটালিয়নের কোম্পানি অধিনায়কের জিমঞ্চায় ছেড়ে দেওয়া হয়েছে।