চাঁদা আদায়ের সময় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের সাইনবোর্ড এলাকায় গতকাল সোমবার সকালে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায়ের সময় হীরা (১৮) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান জানান, গতকাল সকালে সাইনবোর্ড এলাকায় বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায়ের সময় হীরাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চাঁদার ৩০০ টাকা ও নারায়ণগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের নামে ছাপানো চাঁদা আদায়ের দুটি রসিদ বই জব্দ করা হয়েছে। হীরার বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলায়।