চাঁদা চাওয়ায় যুবলীগ নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের শিক্ষকদের প্রশিক্ষণ চলাকালীন চাঁদা দাবি করার অভিযোগে পুলিশ গত সোমবার নলডাঙ্গা উপজেলা যুবলীগের সহসভাপতি গাজী সরদারকে আটক করে। পরে এই ঘটনায় দায়ের করা মামলায় গতকাল মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, উপজেলার বাসুদেবপুরে সোমবার থেকে নাটোর কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের শিক্ষকদের প্রশিক্ষণ চলছিল। দুপুরে উপজেলা যুবলীগের সহসভাপতি গাজী সরদার ও তাঁর আট থেকে ১০ জন সহযোগী সেখানে আসেন। তিনি প্রশিক্ষণ চলাকালীন যে খরচ হচ্ছে, সেখান থেকে চাঁদা দাবি করেন। এরপর তিনি প্রশিক্ষণ বন্ধ করে রাত পর্যন্ত কর্তৃপক্ষের সঙ্গে দেন-দরবার করেন। খবর পেয়ে পুলিশ গাজী সরদারকে আটক করে।