প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বার থানার ওসি মোশারফ হোসেন তরফদারের বিরুদ্ধে থানায় ডেকে নিয়ে অশোভন আচরণ ও হাজতে আটকে রাখা এবং এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।গতকাল মঙ্গলবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সমেঞ্চলন করে এ অভিযোগ করেন সুবর্ণচরের খাসেরহাট বাজারের ব্যবসায়ী ও যুবলীগের উপজেলা কমিটির সদস্য মোস্তফা কামাল। এ সময় ওই এলাকা থেকে আসা আরও কয়েক ব্যক্তি ওসির বিরুদ্ধে নানা অভিযোগ করেন।তবে, আনীত সব অভিযোগই অস্বীকার করেছেন ওসি মোশারফ হোসেন তরফদার। মুঠোফোনে মোশারফ দাবি করেন, ‘মোস্তফা কামাল যুবলীগের পরিচয় দিয়ে এলাকার মানুষকে হুমকি-ধমকি দেন বলে থানায় প্রায়ই লোকজন অভিযোগ করেন। কয়েক দিন আগে এরকম একটি লিখিত অভিযোগ করেন হাজীপুর এলাকার আহছান উল্লা।