চাঁদা দাবি ও হত্যাচেষ্টার অভিযোগে সাংসদ নসরুল হামিদের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগে ঢাকা-৩ আসনের সাংসদ নসরুল হামিদসহ নয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ‘হোপস ডোর বাংলাদেশ’ নামের একটি মানবাধিকার সংস্থার চেয়ারম্যান শামীমুন নাহার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন। মহানগর হাকিম আবদুল কাদের রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বাদীর আবেদন এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।মামলার অন্য আসামিরা হলেন: কবির হোসেন (৪৭), ফুয়াদ হোসেন (৫৪), মোশারফ হোসেন (৫৪), আরিফুর রশিদ (৫১), রশিদ হেলালী (৫৪), রমজান আলী (৪৮), দুরদানা রশিদ ও ডেইজী হাসান। মামলার আরজিতে দাবি করা হয়, ‘নসরুল হামিদের নির্দেশে ও প্ররোচনায় অন্য আসামিরা বাদিনীর কাছে ২০ লাখ টাকা চাঁদা ও বাদিনীর পৈতৃক বাড়ির একটি ফ্ল্যাট দাবি করে।’