চাঁদা দাবি, পুলিশ পাহারায় দলিল সম্পাদন শুরু
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় গতকাল সোমবার থেকে সাব-রেজিস্ট্রি কার্যালয়ে পুলিিশ পাহারায় আবারও দলিল সম্পাদন শুরু হয়েছে৷ ক্ষমতাসীন দলের পরিচয়ে চাঁদা দািবর কারণে দুই সপ্তাহ দলিল সম্পাদন বন্ধ ছিল৷
গত রোববার সকালে দলিল লেখক সমিতি চাঁদা দািব করা যুবলীগ কর্মী আনেসার রহমানকে (২৫) গ্রেপ্তারের দািবতে শহরে বিক্ষোভ করেছে৷ সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাদী হয়ে আনেসার এবং অজ্ঞাতনামা আরও দুজনকে আসািম করে চাঁদাবাজির অভিযোগে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা করেছেন৷ এ কারণে সোমবার সকাল থেকেই সাব-রেজিস্ট্রার কার্যালয় চত্বরে পুলিিশ পাহারা বসানো হয়৷
সিরাজুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, দামুড়হুদা দশমী পাড়ার যুবলীগের চিহ্নিত সন্ত্রাসী আনেসার রহমান মাস খানেক ধরে উপনিবন্ধক নাজনীন জাহান ও দলিল লেখকদের কাছে চাঁদা দাবি করে আসছেন৷ চাঁদার টাকা না দিলে রক্তপাত হবে বলেও তিনি হুমকি দিয়ে আসছেন৷ নিরাপত্তার অভাবে ওই উপনিবন্ধক দুই সপ্তাহ কার্যালয়ে আসেননি৷ ফলে দলিল সম্পাদন না হওয়ায় সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে৷
সাব-রেজিস্ট্রি কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টার দিকে আনেসার তাঁর দুই সহযোগীকে নিয়ে এসে প্রকাশ্যে হুমকি দেন৷ এ ঘটনায় দলিল লেখকেরা আন্দোলনে নামেন৷
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দলিল লেখক অভিযোগ করেন, যুবলীগ কর্মী ও দলিল লেখক আকতারুজ্জামান বাবুর পরামর্শে আনেসার ও তাঁর অনুসারীরা চাঁদা দাবি করছেন৷
অভিযোগ অস্বীকার করে আকতারুজ্জামান বলেন, ‘বর্তমান দলিল লেখক সমিতির কিছু নেতার কাছে জমির ক্রেতা-বিক্রেতারা জিম্মি হয়ে পড়েছেন৷ সাব-রেজিস্ট্রারের নাম ব্যবহার করে তাঁরা ইচ্ছামতো টাকা আদায় করছেন৷ আমি নিজে দলিল লেখক হলেও এর প্রতিবাদ করেছি৷ তা ছাড়া আনেসার ক্যাডার নন৷ তিনি যুবলীগের একজন কর্মী৷ এখানে চাঁদা দাবির কোনো ঘটনা ঘটেিন৷’
আনেসারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি৷
উপনিবন্ধক নাজনীন জাহান বলেন, ‘চাঁদা দাবি ও হুমিকর কারণে জীবনের নিরাপত্তার অভাবে দুই সপ্তাহ ছুটি নিয়েছি৷ গতকাল থেকে পুলিশ প্রহরায় কার্যক্রম চলছে৷’
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মশিউর রহমান জানান, চাঁদাবাজির অভিযোগে আনেসারসহ তিনজনকে আসািম করে রোববার থানায় একটি মামলা করা হয়েছে৷ এর তদন্ত চলছে৷