চাঁদা দাবির অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের পন্থিছিলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত সোমবার রাতে বালুর ট্রাক থেকে চাঁদা দাবির অভিযোগে পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সদস্য মাইমুন উদ্দিন মামুনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আবুল কালাম নামের এক ব্যক্তি গতকাল মঙ্গলবার এ মামলা করেন। মাইমুন উদ্দিন সীতাকুণ্ডের এক সাংবাদিককে হত্যা-চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বলেন, এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।
মাইমুন উদ্দিন বলেন, মামলার বাদীর সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁর দাবি, বাদী ভুল করে তাঁকে মামলায় জড়িয়েছেন।