চাঁদা দাবির প্রতিবাদে গাড়ি চলাচল বন্ধের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা দাবির প্রতিবাদে নালিতাবাড়ী-ঢাকা সড়কে গতকাল বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য গাড়ি চলাচল বন্ধ রাখার ঘোষণাদিয়েছেন শেরপুরের নালিতাবাড়ী বাস কোচ ট্রাক মালিক সমিতির নেতারা।
শেরপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির নিয়ন্ত্রণাধীন ‘নালিতাবাড়ী রুট পরিচালনা কমিটি’ গাড়িপ্রতি ২৫০ টাকা চাঁদা দাবি করায় গত বুধবার রাতে তাঁরা এ সিদ্ধান্ত নিয়েছেন।