চাঁদা না দেওয়ায় দুই পা ভেঙে দিল সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা না দেওয়ায় রড দিয়ে পিটিয়ে একজনের দুই পা ভেঙে দিয়েছে একদল সন্ত্রাসী। নাটোরের বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর গ্রামে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।আহত ওই ব্যক্তির নাম হাসেম আলী (৪০)। তাঁর বাড়ি বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর গ্রামে। তিনি বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় তাঁর বড় ছেলে রাসেল বাদী হয়ে বড়াইগ্রাম থানায় শ্রীরামপুর গ্রামের আমির হোসেনসহ নয়জনের বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা করেছেন। পুলিশ আমির হোসেনের সহযোগী গাফফার হোসেনকে গ্রেপ্তার করেছে।