চাঁদা না দেওয়ায় শিক্ষক লাঞ্ছিত তিনজনকে পুলিশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফলে চাঁদা না দেওয়ায় গতকাল রোববার সকালে ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানকে লাঞ্ছিত করা হয়েছে।এ ঘটনায় জড়িত আনিচ হাওলাদার, সাদ্দাম ও সুমন নামের তিনজনকে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। এর আগে গত শনিবার বিকেলে ওই তিনজন বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ বন্ধ করে দেন এবং প্রধান শিক্ষককে লাঞ্ছিত করেন।প্রধান শিক্ষক মিজানুর রহমানের ভাষ্যমতে, বিদ্যালয়ের শ্রেণীকক্ষ বাড়ানোর জন্য প্রায় চার মাস আগে ইন্দ্রকুল এলাকার লন্ডনপ্রবাসী সিরাজুল ইসলাম ৩৫ লাখ টাকা অনুদান দেন। ওই টাকা দিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি একটি দোতলা ভবন ও একটি টিনশেড ঘরের কাজ শুরু করে। কাজের শুরু থেকেই ওই ৩৫ লাখ টাকা থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনিচুর রহমানের নেতৃত্বে চার-পাঁচজন। চাঁদা না দেওয়ায় শনিবার বিকেলে তাঁরা বিদ্যালয়ের কাজ বন্ধ করে দেন এবং তাঁকে লাঞ্ছিত করেন। গতকাল বিদ্যালয় চলাকালে আনিচের নেতৃত্বে পাঁচ-ছয়জন তাঁর কার্যালয়ে ঢুকে চাঁদা দাবি করেন এবং তাঁকে লাঞ্ছিত করেন।