চাঁদা না দেওয়ায় হামলা, আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বিসিক শিল্পনগর এলাকায় চাঁদা না দেওয়ায় মো. রোকন নামের এক ঠিকাদার ও তাঁর পাঁচজন শ্রমিককে মারধর করেছে সন্ত্রাসীরা। গতকাল বুধবার সকালে বিসিকের ভাঙাক্লাবসংলগ্ন আটলান্টা প্লাজার সামনে এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিদের মধ্যে ঠিকাদার রোকন (৪৫) ও শ্রমিক রহিমকে (৩০) নারায়ণগঞ্জ ২০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ঠিকাদার রোকন জানান, তিনি বিসিকের আটলান্টা প্লাজার নির্মাণকাজের ঠিকাদারি পাওয়ার পর স্থানীয় যুবক হামিদের নেতৃত্বে পাভেল, কাদিরসহ ১০-১২ জন সন্ত্রাসী সকালে তাঁর কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় তারা শ্রমিকদেরও বেধড়ক মারধর করে। শ্রমিক রহিমকে সন্ত্রাসীরা কোদাল দিয়ে কুপিয়ে জখম করে। পরে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ হামলার ঘটনায় ফতুল্লা থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন রোকন। ফতুল্লা মডেল থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেছেন, এখনো এ বিষয়ে তিনি কোনো অভিযোগ পাননি।