চাঁদা না পেয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন লাখ টাকা চাঁদা না দেওয়ায় ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামের এক ব্যবসায়ীর দুই হাতের আঙুল কেটে দিয়েছে সন্ত্রাীরা।স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, গত বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বক্সনগর বাজারের একটি চায়ের দোকান থেকে মৎস্য ব্যবসায়ী জাহিদুল ইসলামকে (৩২) ৮-১০ জন সন্ত্রাসী জোর করে ধরে নিয়ে যায়। তারা জাহিদুলকে একটি বাঁশঝাড়ের কাছে নিয়ে দুই হাতের আঙুল কেটে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে নবাবগঞ্জ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। জাহিদুলের স্ত্রী জলি আক্তার জানান, দুর্বৃত্তরা তাঁর স্বামীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেছিল। টাকা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা তাঁকে ধরে নিয়ে হাতের আঙুল কেটে দেয়।