চাঁদা না পেয়ে গুলি নির্মাণশ্রমিক আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুর-১২ নম্বরে গতকাল মঙ্গলবার বিকেলে সন্ত্রাসীরা আবদুল মালেক (২৫) নামের এক নির্মাণশ্রমিককে গুলি করে আহত করে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে দুই সন্ত্রাসী মিরপুর-১২ নম্বর সেকশনের ই-ব্লকে আবাসন প্রতিষ্ঠানের নির্মাণাধীন একটি ভবনের ব্যবস্থাপককে খোঁজ করে। সন্ত্রাসীরা নির্মাণশ্রমিক মালেককে একটি নম্বর দিয়ে এতে ওই ব্যবস্থাপককে যোগাযোগ করতে বলে। মালেক এটা বলতে পারবেন না বলে জানালে সন্ত্রাসীরা তাঁর ঊরুতে বন্দুক ঠেকিয়ে গুলি করে চলে যায়। পরে রক্তাক্ত অবস্থায় মালেককে হাসপাতালে নেওয়া হয়।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, ধারণা করা হচ্ছে, চাঁদার জন্য এ ঘটনা ঘটেছে।