চাঁদা না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুরে চাঁদা না দেওয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে৷ এ সময় তাদের বাধা দেওয়ায় হামলাকারীরা আবুল হাশেম (৫০) এবং তাঁর ভাই কবির হোসেনকে (৩০) পিটিয়ে জখম করে৷
গাজীপুরের শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকায় গতকাল বুধবার বেলা আড়াইটার দিকে জহির সুপার বিপণিবিতানের জহির স্টোরে এ ঘটনা ঘটে৷
এলাকাবাসী ও পুলিশ জানায়, শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকার আবুল বাশার ও আজগর আলী দীর্ঘদিন ধরে ব্যবসায়ী জহিরুল ইসলামের কাছে চাঁদা দািব করে আসছেন৷ তাঁদের দািব করা চাঁদা না দেওয়ায় গতকাল বেলা আড়াইটার দিকে আবুল বাশার ও আজগর আলীর নেতৃত্বে ১০-১২ জন সহযোগী দা, লাঠি নিয়ে জহির স্টোরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে৷ হামলাকারীরা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে নগদ অর্থসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুট করেছে বলে জহিরুল দাবি করেছেন৷
বিপণিবিতানের মালিক আবুল হাশেম বাদী হয়ে আবুল বাশার, আজগর আলীসহ তাঁদের ১০-১২ জন সহযোগীকে অভিযুক্ত করে শ্রীপুর মডেল থানায় অভিযোগ দিয়েছেন৷ অাবুল বাশারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি৷