চাঁদা নিতে এসে গণপিটুনির শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাব পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন শাহাজান শিকদার (৩৫) নামে এক ব্যক্তি। গত রোববার রাতে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার নূরবাগ এলাকার বস্তা ব্যবসায়ী শাহাজান খলিফার কাছ থেকে চাঁদা নিতে গেলে এ ঘটনা ঘটে। শাহাজানের বাড়ি মনিরামপুর উপজেলার হাজরাকাঠি গ্রামে।ব্যবসায়ী শাহাজান খলিফা জানান, ১৪ আগস্ট র‌্যাব পরিচয় দিয়ে মুঠোফোনে শাহাজান শিকদার তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। গত রোববার রাতে টাকা নিতে এলে ব্যবসায়ীরা তাঁকে ধরে গণধোলাই দিয়ে র‌্যাবের হাতে সোপর্দ করেন। পরে র‌্যাব তাঁকে অভয়নগর থানায় সোপর্দ করে।