প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দোহার উপজেলার একটি সড়কে চাঁদা আদায় বন্ধের দাবিতে হিউম্যান হলারের চালক ও তাঁদের সহকারীরা উপজেলা শহরে গতকাল শনিবার বিক্ষোভ করেছেন৷ মিছিলটি বিকেলে থানার মোড় থেকে শুরু হয়ে উপজেলা ফটকে গিয়ে শেষ হয়। পরে তাঁরা সড়কে চাঁদা বন্ধ করার দাবিতে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল করিম ভূঁইয়ার কাছে স্মারকলিপি পেশ করেন। পরিবহন-শ্রমিকেরা জানান, উপজেলার ফুলতলা-বাহ্রাঘাট সড়কে সেতুবন্ধন ও শাইনপুকুর পরিবহনের ৫০-৬০টি হিউম্যান হলার চলাচল করে৷ উপজেলার মুকসুদপুর এলাকার দুই ব্যক্তি গাড়ি স্ট্যান্ডে এলেই হিউম্যান হলারের চালক ও তাঁদের সহকারীদের কাছে ৫০ টাকা চাঁদা দাবি করছেন। নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি