চাঁদাবাজকে গণপিটুনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে চাঁদা না পেয়ে এক মুদি দোকানদার ও তাঁর ভাইকে আটকে রাখায় মিজানুর রহমান ওরফে বাপ্পী নামের এক সন্ত্রাসীকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা।গত মঙ্গলবার নগরের চান্দগাঁও থানার কাজীরহাট বাজারে এ ঘটনা ঘটে।
পিটুনিতে আহত বাপ্পী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় বাপ্পী ও তাঁর সহযোগী কফিল উদ্দিনকে আসামি করে চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন ব্যবসায়ী সাহাব উদ্দিন।