চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে এক ব্যক্তি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে গতকাল সোমবার মনিরুজ্জামান মনির (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।মোহাম্মদপুর থানার অপারেশন্স অফিসার হাবিল হোসেন জানান, রাজধানীর বিভিন্ন এলাকার লোকজনের অভিযোগের ভিত্তিতে গতকাল বেলা আড়াইটার দিকে মনিরুজ্জামানকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে অবৈধভাবে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এ ব্যাপারে থানায়ও পাঁচ-ছয়টি সাধারণ ডায়েরি ও দুটি অভিযোগ আছে।