চাঁদাবাজি করতে গিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার খাসনগর গ্রামে গত রোববার প্রবাসী হানিফ মিয়ার বাড়িতে চাঁদাবাজি করতে গিয়ে মনির হোসেন নামে একজন গণপিটুনির শিকার হয়েছেন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী জবিনা খাতুন থানায় চাঁদাবাজির মামলা করেছেন। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, মানিরকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।