চাঁদাবাজি করতে গিয়ে ধাওয়া খেয়ে পুলিশ কর্মকর্তার পলায়ন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গী বাজারের এক ব্যবসায়ীর বাড়িতে চাঁদাবাজি করতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে টঙ্গী মডেল থানার এক পুলিশ কর্মকর্তা পালিয়ে বেঁচেছেন বলে জানা গেছে।স্থানীয় বাসিন্দা ও পরিবারের ভাষ্যমতে, টঙ্গী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জাহিদ দুই পুলিশ সদস্য নিয়ে গত শুক্রবার বিকেলে টঙ্গী বাজারের ব্যবসায়ী আবদুল হামিদের বাসায় যান। এএসআই ব্যবসায়ী হামিদকে বলেন, তাঁর বিরুদ্ধে মামলা আছে; থানায় যেতে হবে। হামিদ থানায় যেতে রাজি না হওয়ায় জাহিদ তাঁর কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে রাজি না হওয়ায় একপর্যায়ে হামিদকে জোর করে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। এ সময় চিৎকার শুরু করেন হামিদ। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে এএসআই জাহিদ দুই পুলিশ সদস্যকে নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়েন।ব্যবসায়ী হামিদ অভিযোগ করেন, এএসআই জাহিদ এর আগেও তাঁর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেছিলেন।জানতে চাইলে এএসআই জাহিদ টাকা দাবি করার বিষয়টি অস্বীকার করেন। এএসআই জাহিদ বলেন, ‘ব্যবসায়ী হামিদের বিরুদ্ধে একটি চেক প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। কিন্তু মামলাটি যে ইতিমধ্যেই নিষ্পত্তি হয়ে গেছে, তা আমার জানা ছিল না।’