চাঁদাবাজি বন্ধে যুবলীগের সতর্কবার্তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা যুবলীগের পক্ষ থেকে নেতা-কর্মীদের মাদক ব্যবসা, চাঁদাবাজি ও দখলবাজি না করার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার উপজেলা যুবলীগের আহ্বায়ক জহিরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক মাসুদ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নেতা-কর্মীদের এ বিষয়ে সতর্ক করা হয়।
জানা গেছে, কতিপয় ব্যক্তি উপজেলা যুবলীগের পদবি ব্যবহার করে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও দখলবাজি করছে।