চাঁদাবাজি বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা ও বালু নদে চাঁদাবাজি, অতিরিক্ত টোল আদায় বন্ধ এবং জল-থানা স্থাপনের দাবিতে গতকাল শনিবার মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
বাংলাদেশ বালুবাহী বোট মালিক সমিতি ঐক্যপরিষদ ৫ নম্বর টার্মিনাল ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে এসব কর্মসূচির আয়োজন করে।
গতকাল বিকেলে সমিতির সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে শুক্কুর মাহমুদ, ইউনুস মিয়া প্রমুখ বক্তৃতা করেন।