চাঁদাবাজি মামলায় শিক্ষক গ্রেপ্তার পরে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজির মামলায় ভোলার লালমোহন হেলিপ্যাড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিয়াজ চৌধুরীকে পুলিশ রোববার রাতে গ্রেপ্তার করেছে। এ ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকেরা গতকাল সোমবার বিক্ষোভ মিছিল করেন ও থানার সামনে অবস্থান নেন। পরে বিকেল সাড়ে চারটার দিকে পুলিশ তাঁকে ছেড়ে দেয়।লালমোহন থানা-পুলিশ ও বিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, একখণ্ড জমির মালিকানা নিয়ে লালমোহন হেলিপ্যাড মাধ্যমিক বিদ্যালয় ও প্রতিবেশী হুমায়রা বিবির মধ্যে বিরোধ চলে আসছে। রোববার দুপুরে হুমায়রা বিবি লোকজন নিয়ে বিতর্কিত জমি থেকে মাটি ও গাছ কাটতে যান। এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। পরে হুমায়রা বিবি পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে প্রধান শিক্ষকসহ বিদ্যালয়ের পাঁচজন শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেন। এ মামলায় পুলিশ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিয়াজ চৌধুরীকে রোববার রাতে গ্রেপ্তার করে। লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) গাজী সাহিদুর রহমান জানান, সহকারী শিক্ষক রিয়াজ চৌধুরীকে গতকাল বিকেলে ছেড়ে দেওয়া হয়েছে।