চাঁদাবাজি মামলায় শেখ হেলালের সাজার রায় বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারদলীয় সাংসদ শেখ হেলালের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে করা মামলার সাজার রায় বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। সাজার রায়ের বিরুদ্ধে তাঁর করা আপিল মঞ্জুর করে বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ রায় দেন। জানা যায়, ২০০৭ সালের ২১ মে রেজা কনস্ট্রাকশনের পক্ষে মমতাজউদ্দিন বাদী হয়ে কাফরুল থানায় চাঁদাবাজির মামলাটি করেন। বিচারিক আদালতের রায়ে ২০০৮ সালের ১২ ফেব্রুয়ারি তাঁর সাত বছরের কারাদণ্ড হয়। সাজার রায়ের বিরুদ্ধে গত বছরের ৯ মে তিনি হাইকোর্টে আপিল করেন। আপিলের ওপর শুনানি শেষে আজ আদালত এ রায় দেন। আদালতে শেখ হেলালের পক্ষে আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও সাঈদ আহমেদ এবং সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইজারুল হক আকন্দ মামলা পরিচালনা করেন।