চাঁদাবাজি, যানজটমুক্ত নগর, ফরমালিনমুক্ত ইফতারি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাসে ফরমালিনমুক্ত ইফতাির নিশ্চিত; বাজার নিয়ন্ত্রণ, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধ এবং রাজশাহী মহানগরকে যানজটমুক্ত রাখার দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে৷
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ গত বুধবার বেলা ১১টায় নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করে। সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি লিয়াকত আলী৷ বক্তারা বলেন, রোজার মাসে যাতে কোনোভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, ব্যবসায়ী সমাজ যাতে সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারে, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
বক্তারা রমজান মাসের পবিত্রতা রক্ষার দাবি জানিয়ে বলেন, রোজার মাস এলেই বাজার তেতে ওঠে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়। এবার যাতে বাজার নিয়ন্ত্রণে থাকে, তার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে নগরে মদ, জুয়া ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা েনওয়ার দাবি জানানো হয়।
বক্তারা বলেন, ইফতাির, বিশেষ করে আমসহ বিভিন্ন ফলে ফরমালিন মেশানোর মহোৎসব শুরু হয়েছে। এগুলো বন্ধ করতে হবে। ফরমালিনমুক্ত ইফতাির যাতে ভোক্তারা পান, তার ব্যবস্থা করতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, রক্ষা সংগ্রাম পরিষদের সাংগাঠনিক সম্পাদক দেবাশিষ প্রামাণিক, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী মঞ্জুর হাসান, অাইনজীবী এন্তাজুল হক, জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদ, ফুটপাত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আইয়ুব আলী তালুকদার, শ্রমিকনেতা আবদুল মালেক, ব্যবসায়ী নিজাম উদ্দিন, রাজশাহী শিল্প ও বণিক সমিতির পরিচালক এম শরিফ, নারীনেত্রী সেলিনা খাতুন, আজম খান, ছাত্রনেতা এ এইচ এম জুয়েল প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশ থেকে বক্তারা রাজশাহী নগরের ডেসটিনি মাঠে (বর্ণালী মাঠ) তাঁতবস্ত্র মেলার আয়োজন বন্ধের দাবি জানিয়েছেন। বক্তারা বলেন, তাঁতবস্ত্র মেলার নামে নিম্নমানের সামগ্রীর পসরা ও জুয়া চালানোর ষড়যন্ত্র চালানো হচ্ছে। এ মেলায় প্রকৃতপক্ষের কোনো তাঁতবস্ত্র ব্যবসায়ী অংশ নেন না। এর পরও তথাকথিত মৌসুমি ব্যবসায়ীরা মেলার নামে মধ্য শহরে (ডেসটিনি মাঠ) নিম্নমানের সামগ্রীর পসরা সাজালে প্রকৃত ব্যবসায়ীরা ঈদের বাজারে চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন।