চাঁদাবাজির অভিযোগে খুলনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার মুহসীন কলেজে ভর্তি হতে আসা দুই ছাত্রকে মারধর করে অর্থ আদায়ের অভিযোগে লুত্ফর রহমান ওরফে মুন্না নামের ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মুন্না মুহসীন কলেজ ছাত্রসংসদের প্রো-ভিপি।খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হাসান বলছেন, মুন্নাকে তিন মাস আগে বহিষ্কার করা হয়েছে। তিনি দলের কোনো পদে ছিলেন না।সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে বাগেরহাট জেলা থেকে সোহেল মোল্লা ও রবিউল ইসলাম নামের দুই ছাত্র প্রথম বর্ষে ভর্তি হতে আসেন। এ সময় লুত্ফর রহমান তাঁদের কাছ থেকে কাগজপত্র ও পাঁচ হাজার টাকা কেড়ে নেন। এবং আরও ৪০ হাজার টাকা দাবি করেন। দুই ছাত্র এর প্রতিবাদ করলে তাঁদের মারধর করা হয়। বিষয়টি খালিশপুর থানার পুলিশকে জানালে পুলিশ লুত্ফরকে বিকেলে কলেজ ক্যাম্পাস এলাকা থেকে আটক করে।