চাঁদাবাজির অভিযোগে নওরোজ সম্পাদক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজির অভিযোগে শামসুল হক দুররানী গ্রেপ্তার হয়েছেন। গতকাল শনিবার রাতে পুলিশ কামরাঙ্গীরচর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। শামসুল হক দৈনিক নওরোজ নামে একটি পত্রিকার সম্পাদক বলে জানা গেছে। কামরাঙ্গীরচর থানা সূত্র জানায়, গতকাল রাত সোয়া নয়টার দিকে কামরাঙ্গীরচর ব্যাটারিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল জনৈক তাজুল ইসলাম দুররানীসহ ১৬ জনের নাম উল্লেখ করে বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। এর পরই তাঁকে গ্রেপ্তার করা হয়।