চাঁদাবাজির অভিযোগে ফরিদগঞ্জের দুই পুলিশ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পরিবহনে চাঁদাবাজির অভিযোগে পুলিশের দুই সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। তাঁরা হলেন ফরিদগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন ও কনস্টেবল আবুল কাশেম।চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) শহীদুল্লা চৌধুরীর নির্দেশে গত মঙ্গলবার এ অভিযুক্ত দুজনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।পুলিশ সূত্র জানায়, এএসআই আলমগীর ও কনস্টেবল কাশেম কয়েক মাস ধরে উপজেলার বিভিন্ন পরিবহন থেকে মাসোহারা আদায় করছিলেন। মাসোহারা নিয়ে তাঁরা পরিবহনের মালিক-শ্রমিকদের হাতে মোরগ মার্কা সংবলিত টোকেন ধরিয়ে দিতেন। খবর পেয়ে পুলিশ সুপার শহীদুল্লা তাঁদের প্রত্যাহারের নির্দেশ দেন।তবে যোগাযোগ করা হলে অভিযুক্ত এএসআই আলমগীর হোসেন এ ব্যাপারে কোনো বক্তব্য দিতে রাজি হননি।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত ব্যানার্জী জানান, পরিবহনে চাঁদাবাজির অভিযোগে দুই পুলিশকে প্রত্যাহারের ঘটনা সত্য। তবে এর সঙ্গে আর কেউ জড়িত আছেন কি না, তা তাঁর জানা নেই।