চাঁদাবাজির অভিযোগে বিশ্বম্ভরপুরে ৬ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের চলতি নদীতে বালু ও পাথর পরিবহনে নিয়োজিত নৌকাশ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে গতকাল বুধবার ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার সলুকাবাদ ইউনিয়নের কালীপুর ডলুরা গ্রামের রশিদ মিয়া (২০), গোল মোহাম্মদ (৫৫), মতিবুর (২৩), রফিকুল ইসলাম (২৭), মোহাম্মদ স্বাধীন (২৮) ও শেখ ফরিদ (২২)। পুলিশ জানায়, একটি চক্র ওই শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় করছে বলে তাঁরা অভিযোগ পান।