চাঁদাবাজির প্রতিবাদে ব্যবসায়ীদের লাঠি মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে লাঠি হাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জেলার চামড়া ব্যবসায়ীরা। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে শহরের বনবেলঘড়িয়া চামড়াপট্টি এলাকা থেকে ব্যবসায়ীরা লাঠি হাতে মিছিল বের করেন।
মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে তাদের অফিসের সামনে গিয়ে শেষ করে। পরে তারা সেখানে এক সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য দেন জেলা চামড়া ব্যবসায়ী গ্রুপের সভাপতি শরিফুল ইসলাম, সহসভাপতি লুৎফর রহমান, মঞ্জুরুল আলম প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, স্থানীয় কিছু সন্ত্রাসী ব্যবসায়ীদের ওপর হামলা ও চাঁদাবাজি করে আসছে। একের পর এক এমন ঘটনা ঘটলেও সন্ত্রাসীরা ধরাছোঁয়ার বাইরে চলে যায়। এ কারণে ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।