চাঁদাবাজির মামলায় বিএনপির একাংশের নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বিএনপির (একাংশের) সাধারণ সম্পাদক ইয়াকুব আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদাবাজির অভিযোগে করা একটি মামলায় বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল মনোয়ার বলেন, ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে মৌলভীবাজারের মুখ্য বিচারিক হাকিমের আদালতে মাসুক বকসের করা মামলায় ইয়াকুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার সিরাজনগর গ্রামের বাসিন্দা মাসুক বকস গত ২৯ ডিসেম্বর এ মামলা করেন। মাসুক বকস বিএনপির কালাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি বলে জানা গেছে।