চাঁদাবাজির মামলায় হুদা দম্পতির জামিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা ও তাঁর স্ত্রী সিগমা হুদা চাঁদাবাজির একটি মামলায় জামিন পেয়েছেন। গতকাল সোমবার ঢাকার পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মনির কামাল তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন। গতকাল নাজমুল হুদা ও তাঁর স্ত্রী আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে একজন আইনজীবীর জিম্মায় জামিন মুক্তির আদেশ দেন।