চাঁদাবাজেরা ফুটন্ত পানিতে ঝলসে দিয়েছে দুই ভাইয়ের শরীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কোনাবাড়ীতে চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা দুই সহোদরের শরীর ফুটন্ত পানি দিয়ে ঝলসে দিয়েছে। দুই ভাই নুরুজ্জামান মিয়া (৩২) ও নুরুল ইসলাম (৩৫) গাজীপুর সদর হাসপাতালের বিছানায় ছটফট করছেন।এ ব্যাপারে জানতে চাইলে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল মঙ্গলবার থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।