চাঁদার টাকা আনতে গিয়ে গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা শহরের পাইকারি কাঁচাবাজারে দুই ব্যবসায়ীর কাছ থেকে চাঁদার টাকা আনতে গিয়ে ব্যবসায়ী ও পুলিশের হাতে আটক হলেন তিন তরুণ। গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে। এ সময় আরও তিন তরুণ পালিয়ে যান। গ্রেপ্তার হওয়া তিন তরুণ হলেন শহরের ভায়না এলাকার সাগর চোপদার (২৫), খালকুলপাড়ার শাহিনুর রহমান (২২) ও ভিটাসাইর এলাকার আকাশ হোসেন (১৯)। তাঁদের মধ্যে সাগরের বিরুদ্ধে চাঁদাবাজির এক ডজনের বেশি মামলা রয়েছে।