চাঁদার টাকা কম দেওয়ায় পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুরে চাঁদার টাকা কম দেওয়ায় সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে লিটন মিয়া নামের এক ওয়েলডিং ব্যবসায়ীর পা ভেঙে দিয়েছে। গতকাল সোমবার দুপুরে পৌর শহরের পুরাতন বাজারের সরদার ওয়েলডিং কারখানায় এ ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. ইউসুফ জানান, লিটনের ডান পা ভেঙে গেছে। বাঁ পাসহ শরীরের বিভিন্ন স্থান ফুলে গেছে।আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, রানা ওরফে বাটু রানা এলাকার শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে থানায় তিনটি মামলা ও ছয়টি জিডি রয়েছে।