চাঁদার দাবিতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫০ হাজার টাকা চাঁদার দাবিতে গত বৃহস্পতিবার ঢাকার নবাবগঞ্জ উপজেলার শুভরিয়া গ্রামে এক প্রবাসীর বাড়িতে হানা দিয়েছে সন্ত্রাসীরা। স্থানীয় সূত্র জানায়, রাতে পাঁচ-ছয়জন সন্ত্রাসী প্রবাসী গোপাল রাজবংশীর বাড়িতে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় তারা গোপালের দুই শিশুসন্তানকে মেরে ফেলার হুমকি দেয়। ভয়ে গোপালের স্ত্রী রিতা রাজবংশী সন্ত্রাসীদের হাতে ২০ হাজার টাকা তুলে দেন। পরে বাকি ৩০ হাজার টাকার জন্য চাপ দিলে গত শুক্রবার রিতা নবাবগঞ্জ থানায় মামলা করেন।