চাঁদার দাবিতে আইনজীবীর বাড়িতে হামলা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদার দাবিতে শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের খুলশী থানার লালখানবাজার এলাকায় এক আইনজীবীর বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় খুলশী থানায় লিখিত অভিযোগ করেছেন আইনজীবী আবদুল্লাহ হাসান। অভিযোগে তিনি উল্লেখ করেন, ‘৪ আগস্ট এলাকার কিছু সন্ত্রাসী পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। ৮ আগস্ট সন্ত্রাসীদের এক লাখ টাকা চাঁদা দিই। বাকি টাকার দাবিতে সন্ত্রাসীরা আমাকে হুমকি দিয়ে আসছিল। শুক্রবার রাতে ১০-১৫ জন সন্ত্রাসী আমার বাসায় হামলা চালায়। সন্ত্রাসীরা শ্বাসরোধ করে আমাকে হত্যার চেষ্টা করে।’এ বিষয়ে খুলশী থানার ওসি আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কী ঘটেছে এবং কেন ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’