চাঁদার দাবিতে ব্যবসায়ীর বাড়িতে হামলা, গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে আবুল খায়ের গ্রুপের ডিলার জসিম উদ্দিনের বাড়িতে চাঁদার দাবিতে ভাঙচুর হয়েছে৷ স্থানীয় নাছির বাহিনীর সন্ত্রাসীরা গত শুক্রবার রাতে এ হামলা চালায়৷ এ সময় ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটে৷
স্থানীয় লোকজন ও নাম প্রকাশে অনিচ্ছুক ওই বাড়ির কয়েকজন ভাড়াটিয়া জানান, শুক্রবার রাত নয়টার দিকে নাছির ও রুবেলের নেতৃত্বে ছয়-সাতজন সন্ত্রাসী জসিমের বাড়িতে হামলা চালায়৷ এ সময় তারা একটি গািড় ভাঙচুর করে এবং ৪০-৫০টি গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে৷
ঢাকায় চিকিৎসাধীন জসিম উদ্দিন বলেন, ‘গত ২৫ মে রাতে নাছির বাহিনীর সন্ত্রাসীরা আমাকে ও আমার ছেলে রাজু আহমদকে বাড়ি থেকে অস্ত্রের মুখে অপহরণ করে৷ অপহরণের পর ৫০ লাখ টাকা মুক্তিপণের দািবতে অামাদের মারধর করা হয়৷ পরে ওই রাতেই পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় রাজুকে ও গুরুতর আহত অবস্থায় আমাকে চন্দ্রগঞ্জের দেওপাড়ার একটি বাগান থেকে উদ্ধার করে৷’
লক্ষ্মীপুর পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান জানান, ওই সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে৷ তাদের ধরিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যেই পুরস্কার ঘোষণা করা হয়েছে৷