চাঁদে অবতরণের ৪১ বছর আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ২০ জুলাই মঙ্গলবার। মানুষের চাঁদে অবতরণের ৪১ বছর পূর্তির দিন। ১৯৬৯ সালের এই দিনে অ্যাপোলো-১১ নামের মহাকাশযানে চড়ে মানুষ সর্বপ্রথম পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদের মাটিতে অবতরণ করে।বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন সংগঠন স্মরণীয় এই দিনটি উদ্যাপন করবে নানা আয়োজনের মধ্য দিয়ে। বিজ্ঞান সংগঠন কসমিক কালচার ও বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন যৌথভাবে দুই সপ্তাহব্যাপী বিজ্ঞানবিষয়ক অনুষ্ঠানমালার আয়োজন করেছে। আজ বিকেলে আলিয়ঁস ফ্রঁসেজে অনুষ্ঠানমালার উদ্বোধন করা হবে। অনুষ্ঠানের প্রথম দিনে চাঁদ অভিযানের ওপর আলোকচিত্র প্রদর্শনী, স্মারক বক্তৃতা, আকাশ পর্যবেক্ষণ, বিজ্ঞানবিষয়ক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন থাকছে।