চাঁদের হাটের বর্ষপূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় আগামী ৬ জুন উদ্যাপিত হবে জাতীয় শিশু–কিশোর ও যুব কল্যাণ সংগঠন ‘চাঁদের হাটের’ ৪০তম বর্ষপূর্তির উৎসব৷ উৎসব উদ্যাপনে জাকারিয়া পিন্টুকে চেয়ারম্যান ও মুফদি আহমেদকে সদস্যসচিব করে কমিটি গঠন করা হয়েছে৷ জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিতব্য এ উৎসবের দিনব্যাপী আয়োজনে রয়েছে শোভাযাত্রা, শিশু-কিশোর সমাবেশ, বিশিষ্টজনদের মিলনমেলা, সম্মাননা প্রদান, স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান৷ এ উপলক্ষে একট স্যুভেনির প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে৷ এসব ব্যাপারে চাঁদের হাটের নতুন ও পুরোনো বন্ধুদের যোগাযোগের অনুরোধ জানানো হচ্ছে৷ যোগাযোগের জন্য মুঠোফোন নম্বর: ০১৭১১-৩৪৮৪২৬, ০১৮১৯-২৮৫৭৪৪, ০১৯১১-৩৫২৫১১, ০১৭১৬-৪২৭৪১৩, ০১৭১৩-২০৪৮৩৫৷ বিজ্ঞপ্তি৷