চাঁপা রানী হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চাঞ্চল্যকর চাঁপা রানী ভৌমিক হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। গত বুধবার ফরিদপুরের জেলা ও দায়রা জজ দীপ্রমাণ সরকারের আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।এ সময় হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তিন আসামি দেবাশীষ সাহা ওরফে রনি, আলমগীর হোসেন ও সঞ্জয় কুমার বিশ্বাস আদালতে হাজির ছিলেন। হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি খসরুজ্জামান বলেন, আসামিপক্ষ এ মামলার অভিযোগ গঠনের ব্যাপারে হাইকোর্টে রিভিশন করবে জানিয়ে আদালতে সাক্ষ্যগ্রহণ স্থগিত রাখার আবেদন জানায়। কিন্তু আদালত তা নাকচ করে সাক্ষ্য নেওয়া শুরু করেন।প্রথম দিনে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হত্যা মামলার বাদী চাঁপা রানীর ভাই অরুণ কুমার ভৌমিকের সাক্ষ্যগ্রহণ শেষ করেন। পরে আসামিপক্ষের আইনজীবী নারায়ণ চন্দ্র দাস বাদীর সাক্ষ্যগ্রহণ শুরু করেন। আদালত আগামী ১৮ অক্টোবর সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন।গত বছরের ২৬ অক্টোবর দেবাশীষ এবং তাঁর দুই সহযোগী আলমগীর ও সঞ্জয় মধুখালী উপজেলার গাড়াখালী এলাকায় মোটরসাইকেল চাপা দিয়ে চাঁপা রানীকে হত্যা করেন।