চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতির ভবন সম্প্রসারণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী প্রতিশ্রুত চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতির ভবন সম্প্রসারণের জন্য অবিলম্বে প্রকল্প গ্রহণের দাবি জানিয়ে বুধবার মানববন্ধন কর্মসূচি ও সংবাদ সমেঞ্চলন করেছেন আইনজীবীরা। কর্মসূচির কারণে বেলা ১২টা পর্যন্ত আদালতের এজলাসে যাননি কোনো আইনজীবী। সকাল ১০টায় আইনজীবী সমিতির সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার সব আইনজীবী অংশ নেন। পরে সংবাদ সমেঞ্চলনে বক্তব্য দেন সমিতির সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক আবদুল ওদুদ। সংবাদ সমেঞ্চলনে বলা হয়, গত বছরের ২৩ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ সফরে এসে আইনজীবী সমিতির ভবন সম্প্রসারণের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।