চাঁপাইনবাবগঞ্জ ও দিনাজপুর থেকে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আটরশিয়া এলাকা থেকে শনিবার সকালে জরিনা খাতুন (৬৫) নামের শারীরিক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে পুলিশ।গতকাল রোববার দিনাজপুরের বিরামপুর থানার পুলিশ পলিপ্রয়াগপুর ইউনিয়ন পরিষদ ভবনের পেছন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে।শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমীন জানান, স্থানীয় লোকজনের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে আটরশিয়ার একটি সড়কের পাশের গর্ত থেকে জরিনা খাতুনের লাশ উদ্ধার করে। জরিনা খাতুন একই উপজেলার চককীর্তি ইউনিয়নের হরিপুর-চাতরা গ্রামের বাসিন্দা। তিনি কীভাবে মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তিনি দুই দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. বজলুর রশীদ প্রথম আলোকে জানান, স্থানীয় লোকজনের কাছে সংবাদ পেয়ে তিনি পলিপ্রয়াগপুর ইউনিয়ন পরিষদ ভবনের পেছন থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেন। নিহত ব্যক্তির পরনে শুধু একটি কালো রঙের শার্ট ছিল। তাঁর শরীরের কোথাও আঘাতের চিহ্ন ছিল না। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে তিনি জানান।