চাঁপাইনবাবগঞ্জ ও সিরাজগঞ্জে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ শহরে গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছেন। সিরাজগঞ্জে গত সোমবার মাইক্রোবাসের চাপায় এক কিশোরী নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ শহরের ফায়ার সার্ভিস মোড়ে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ভটভটি থেকে ছিটকে পড়ে বাসের চাপায় আম্বিয়া খাতুন (৩০) নামের এক গৃহবধূ নিহত হন। তিনি রাজশাহীর তানোর উপজেলার চৈরখৈর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে সিরাজগঞ্জের ভদ্রঘাটে গত সোমবার রাত আটটার দিকে ঝুনু খাতুন (১২) নামের এক কিশোরীকে একটি মাইক্রোবাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। ঝুনু ভদ্রঘাট এলাকার জুমার আলীর মেয়ে।ডোমারে আহত একজনের মৃত্যুআমাদের নীলফামারী প্রতিনিধি জানান, সড়ক দুর্ঘটনায় আহত ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের টংবান্দা গ্রামের রশিদুল (৩০) মারা গেছেন। গতকাল মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ৮ নভেম্বর রাত নয়টার দিকে ডোমার-ডিমলা সড়কের আন্ধারুর মোড়ে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রশিদুল আহত হয়েছিলেন।