চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমিরসহ চারজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্র মামলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির নজরুল ইসলামকে পাঁচ দিন এবং ফেনী জেলা জামায়াতের প্রচার সম্পাদক আবু বকরকে তিন দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার পৃথক দুই মহানগর হাকিম আশিকুর রহমান ও তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া গতকাল রোববার বিকেলে এ আদেশ দেন। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির আবদুল লতিফকে তিন দিন এবং জামায়াতের অপর নেতা শাহজাহানকে তিন দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দেন বিচারক। উত্তরা পূর্ব থানায় দায়ের করা অস্ত্র মামলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির নজরুলসহ তিনজনকে ১০ দিন এবং মতিঝিল থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় আবু বকরকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। গত শুক্রবার উত্তরার একটি বাসা থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমিরসহ তিনজন এবং মতিঝিল থেকে ফেনী জেলা জামায়াতের প্রচার সম্পাদককে গ্রেপ্তার করে পুলিশ।