চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্তনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্তনগর ট্রেন চালু করার দাবিতে গতকাল বুধবার মানববন্ধন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ নাগরিক উন্নয়ন কমিটি ক্লাব সুপার মার্কেটের সামনে সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচি পালন করে।আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কমিটির আহ্বায়ক সৈয়দ হোসেন আহমেদ, তৌহিদুর রহমান, শওকত আলী প্রমুখ।বক্তারা বলেন, প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ সফরে এসে এখান থেকে আন্তনগর ট্রেন চালুর ঘোষণা দেন। অথচ রেলওয়ে কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি ট্রেন চালু না করে আমনুরা থেকে ট্রেন চালু করার উদ্যোগ নিচ্ছে। প্রধানমন্ত্রীর ঘোষণা আনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ থেকে চালু করা না হলে নাগরিক উন্নয়ন কমিটি পর্যায়ক্রমে কঠোর কর্মসূচি নেবে। মানববন্ধন শেষে স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়।