প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারুক হত্যা মামলায় সন্দেহভাজন একজনকে গত বৃহস্পতিবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া নাসিরুদ্দীন (২৬) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের নাজিমুদ্দীনের ছেলে।শিবগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবদুস সালাম জানান, বৃহস্পতিবার রাত চারটার দিকে বাজিতপুরের নিজ বাড়ি থেকে নাসিরুদ্দীনকে গ্রেপ্তার করা হয়। তিনিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ২০১০ সালে ফারুক হোসেন হত্যাকাণ্ডের পর থেকে তিনি বাড়িতেই অবস্থান করছিলেন।ওসি আরও জানান, গ্রেপ্তারের পর নাসিরুদ্দীনকে রাজশাহী শাখার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।