চাঁপাইনবাবগঞ্জ থেকে বাস চলাচল আজ ফের শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা পথে বাস চলাচল আজ ফের শুরু হবে। চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুল করীম জানান, সমস্যার সমাধান নিয়ে আজ শনিবার (গতকাল) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনারের কার্যালয়ে একটি বৈঠক হয়েছে। রোববার থেকে বাস চলাচল ফের শুরু সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের ১০-১২ জন বাসশ্রমিককে রাজশাহীতে মারধর ও মিনিবাস আটকে রাখেন সেখানকার শ্রমিকেরা। এর প্রতিবাদে পরদিন থেকে চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকেরা দুটি রুটে বাস চলাচল বন্ধ করে দেন।