চাঁপাইনবাবগঞ্জ পরিবার পরিকল্পনা কার্যালয়ে জনবলের সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনবলের সংকট দেখা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে। চিকিৎসা কর্মকর্তাসহ মাঠপর্যায়ের কর্মীর ৬৮টি পদ শূন্য রয়েছে দীর্ঘদিন ধরে।পরিবার পরিকল্পনা অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ইলিয়াস আলী খান জানান, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলায় চিকিৎসা কর্মকর্তার পদ দেড় থেকে দুই বছর ধরে শূন্য রয়েছে। জেলায় ২৬৮ পরিবার-কল্যাণ সহকারীর পদের মধ্যে রয়েছে ২২৪টি, পরিবারকল্যাণ পরিদর্শিকার ৫৮ পদের মধ্যে শূন্য রয়েছে ১৬টি। উপজেলা পরিবার পরিকল্পনা সহকারীর ১৫ পদের মধ্যে শূন্য রয়েছে তিনটি। সহকারী নার্সিং অ্যাটেনডেন্ট চার পদের মধ্যে শূন্য রয়েছে দুটি। নেই ১৬ জন আয়া ও নয়জন নিরাপত্তা প্রহরী।